Logo
Logo
×

আন্তর্জাতিক

হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১১:২৭ এএম

হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত

মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (২৩ মে) সন্ধ্যায় এক ব্যক্তি গুলি চালালে সিক্রেট সার্ভিস সদস্যদের সঙ্গে তার গোলাগুলি শুরু হয়। পরে বন্দুকধারী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সন্ধ্যা ৬টার পর ওয়াশিংটন ডিসির ১৭তম স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ের সংযোগস্থলে একটি সিক্রেট সার্ভিস চেকপয়েন্টে ওই ব্যক্তি ব্যাগ থেকে অস্ত্র বের করে কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালান। পাল্টা গুলিতে তিনি আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তবে তিনি সন্দেহভাজন বন্দুকধারীর গুলিতে নাকি পাল্টা গুলিতে আহত হয়েছেন, তা এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। সিক্রেট সার্ভিস জানিয়েছে, তাদের কোনো সদস্য আহত হননি।

ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে অবস্থান করছিলেন। ঘটনার পরপরই হোয়াইট হাউস লকডাউন ঘোষণা করে কঠোর নিরাপত্তা জারি করা হয়। রিপাবলিকান নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্টের নিরাপদ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধি পরিষদের রিপাবলিকান নেতা স্টিভ স্ক্যালিস এক্সে পোস্ট দিয়ে লেখেন, “আমরা বিপজ্জনক সময়ে বাস করছি।” আল জাজিরার সাংবাদিক কিম্বারলি হালকেট জানান, হোয়াইট হাউসের নর্থ লনে অন্তত ৩০টি গুলির শব্দ শোনা গেছে।

এর আগে গত ২৬ এপ্রিল ওয়াশিংটন ডিসির একটি হোটেলে হোয়াইট হাউসের সাংবাদিকদের নৈশভোজের সময়ও গুলির ঘটনা ঘটেছিল। এক মাসের মধ্যে আবারও নতুন করে এ ঘটনা ঘটল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন