Logo
Logo
×

আন্তর্জাতিক

পোল্যান্ডে ৫ হাজার সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ১০:২৯ এএম

পোল্যান্ডে ৫ হাজার সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

পোল্যান্ডে অতিরিক্ত পাঁচ হাজার মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসন গত কয়েক সপ্তাহ ধরে ইউরোপে মার্কিন সেনা উপস্থিতি কমানোর কথা বলে আসায় বৃহস্পতিবারের (২১ মে) এই ঘোষণা নতুন করে বিভ্রান্তি তৈরি হয়েছে।

এর আগে ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, ইউরোপে প্রায় পাঁচ হাজার মার্কিন সেনা কমানো হবে। মার্কিন কর্মকর্তারাও নিশ্চিত করেছিলেন, প্রায় চার হাজার সেনা আর পোল্যান্ডে মোতায়েন করা হচ্ছে না।

এ অবস্থায় ট্রাম্পের নতুন ঘোষণা ইউরোপীয় মিত্রদের মধ্যে অনিশ্চয়তা আরও বাড়িয়েছে। কারণ, ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, ন্যাটো সদস্য দেশগুলো নিজেদের প্রতিরক্ষার দায়িত্ব যথেষ্ট নিচ্ছে না এবং ইরান যুদ্ধেও পর্যাপ্ত সহায়তা দিচ্ছে না।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘পোল্যান্ডের নবনির্বাচিত প্রেসিডেন্ট কারোল নাভরোৎস্কির  সফল নির্বাচনের পর এবং তার সঙ্গে আমাদের সম্পর্কের ভিত্তিতে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, যুক্তরাষ্ট্র অতিরিক্ত পাঁচ হাজার সেনা পোল্যান্ডে পাঠাবে।’

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প ও পেন্টাগন বলেছিল, তারা অন্তত পাঁচ হাজার সেনা জার্মানি থেকে  সরিয়ে নিচ্ছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’ হয়েছে এমন মন্তব্য এবং যুদ্ধ কৌশলের সমালোচনা করার পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।

এরপর চলতি মাসের শুরুতে ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র ‘পাঁচ হাজারের চেয়েও অনেক বেশি’ সেনা কমাবে।

গত সপ্তাহ পর্যন্ত জানা যায়, মার্কিন সেনাবাহিনীর ২য় আর্মর্ড ব্রিগেড কমব্যাট টিমের প্রায় চার হাজার সদস্যের পোল্যান্ডে যাওয়ার পরিকল্পনা বাতিল করা হয়েছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, ইউরোপে সেনা সংখ্যা কমানোর ট্রাম্পের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরিচালনায় প্রশিক্ষিত সেনাদের জার্মানিতে পাঠানোর পরিকল্পনাও স্থগিত করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন