Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরান চুক্তি না হলে পুনরায় হামলার হুমকি ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:৩০ পিএম

ইরান চুক্তি না হলে পুনরায় হামলার হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই থেকে তিন দিনের মধ্যে ইরান চুক্তি না হলে দেশটিতে পুনরায় হামলার হুমকি দিয়েছেন। সোমবার হোয়াইট হাউজে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি দাবি করেন, চুক্তির জন্য মরিয়া ইরান এবং শিগগিরই সংঘাতের অবসান হবে।

এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানে পুনরায় যুদ্ধ শুরুর জন্য পেন্টাগন প্রস্তুত। তবে ইরানের পক্ষ থেকে আরাঘচি সতর্ক করে বলেছেন, সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্রের জন্য চমক অপেক্ষা করছে এবং আরও যুদ্ধবিমান ধ্বংসের হুমকিও দেন তিনি।

শান্তি আলোচনায় স্থবিরতার মাঝেই রাশিয়া স্বস্তির বার্তা দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্র-ইরান দ্বন্দ্ব নিরসনে আলোচনার ক্ষেত্র সহজ করতে মস্কো প্রস্তুত।

এদিকে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গেল ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার উদ্দেশ্য ছিল ইসলামি প্রজাতন্ত্রকে ক্ষমতাচ্যুত করে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে ক্ষমতায় বসানো।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন