Logo
Logo
×

আন্তর্জাতিক

আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৪:৫৪ পিএম

আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আল-দাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় একটি বৈদ্যুতিক জেনারেটরে আগুন লাগে। রোববার (১৭ মে) আবুধাবি মিডিয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বলয়ের বাইরে আগুন লাগায় তেজস্ক্রিয় নিরাপত্তা ব্যবস্থায় কোনো প্রভাব পড়েনি। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং তদন্ত চলছে।

এদিকে ইসরায়েলে একটি সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় গণমাধ্যম জানায়, শনিবার রাতে অধিকৃত আল-কুদসের পশ্চিমে বেইত শেমেশ এলাকায় প্রবল বিস্ফোরণে পুরো অঞ্চল কেঁপে ওঠে। এতে বসতি স্থাপনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে ইসরায়েলি প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান টোমের কোম্পানি তাৎক্ষণিক এক বিবৃতিতে জানায়, বিস্ফোরণটি আসলে পূর্বপরিকল্পিত একটি পরীক্ষা ছিল এবং তা পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন