Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরাকের রাজধানীতে একাধিক বিস্ফোরণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৪:৩৫ পিএম

ইরাকের রাজধানীতে একাধিক বিস্ফোরণ

ইরাকের রাজধানী বাগদাদে শনিবার একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে, বিস্ফোরণগুলো কাররাদা জেলায় ঘটেছে।

বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

বাগদাদসহ ইরাকের বিভিন্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বিরাজ করছে। তাৎক্ষণিক কোনো স্পষ্ট তথ্য না মেলায় উৎকণ্ঠা আরও বেড়েছে।

এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর কথিত ঘাঁটি লক্ষ্য করে নতুন করে বিমান হামলা চালাচ্ছে। শনিবার আল জাজিরার প্রতিবেদনে দুপক্ষের বরাতে সত্যতা নিশ্চিত করা হয়।

এই হামলার ঘোষণা আসে যুদ্ধবিরতি আরও ৪৫ দিনের জন্য বাড়ানোর কয়েক ঘণ্টার মধ্যেই। একইসঙ্গে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের অন্তত ৯টি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে।

ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে তাদের সামরিক কার্যক্রম পুনর্গঠন করছে, তাই এসব স্থাপনায় হামলা চালানো হচ্ছে। অন্যদিকে লেবাননের পক্ষ থেকে বলা হচ্ছে, চলমান হামলায় বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যুদ্ধবিরতি কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন