Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৫:৩৪ পিএম

ভারতে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি

ভারতে পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি ৩ রুপি করে বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার থেকে সারা দেশেই এই নতুন দাম কার্যকর হয়েছে। ফলে ভোক্তাদের এখন থেকে জ্বালানি কিনতে বাড়তি অর্থ গুনতে হবে।

দাম বৃদ্ধির ফলে কলকাতায় পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০৮.৭৪ রুপি এবং ডিজেলের দাম ৯৫.১৩ রুপি। দিল্লিতে পেট্রোলের দাম হয়েছে ৯৭.৭৭ রুপি, ডিজেলের দাম ৯০.৬৭ রুপি। একই সঙ্গে দিল্লিতে সিএনজির দামও লিটারপ্রতি ২ রুপি বেড়ে হয়েছে ৮৭ রুপি। মুম্বাইয়ে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০৬.৬৮ রুপি এবং ডিজেলের দাম ৯৩.১৪ রুপি। চেন্নাইয়ে পেট্রোলের দাম হয়েছে ১০৩.৬৭ রুপি এবং ডিজেলের দাম ৯৫.২৫ রুপি।

তেল কোম্পানিগুলো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও হরমুজ প্রণালীতে উত্তেজনার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। এর ফলে ভারতীয় তেল সংস্থাগুলো বিপুল ক্ষতির মুখে পড়ছিল। সেই ক্ষতি পুষিয়ে নিতে দাম বাড়ানো হয়েছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানান। তিনি ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ দেন এবং নিজের গাড়িবহর কমিয়ে উদাহরণ স্থাপন করেন। তার আহ্বানে সাড়া দিয়ে একাধিক মন্ত্রী ও রাজ্য সরকারও গাড়িবহর কমিয়েছে।

তবে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন খরচ বাড়ার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন