Logo
Logo
×

আন্তর্জাতিক

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০১:০৫ পিএম

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়

তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) সভাপতি জোসেফ বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। রোববার (১০ মে) সকালে চেন্নাই নেহরু স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নয় সদস্যের একটি ছোট মন্ত্রিসভাও শপথ গ্রহণ করে।

রাজনৈতিক অভিজ্ঞতা, তরুণ নেতৃত্ব, প্রযুক্তিনির্ভর পটভূমি এবং সামাজিক গোষ্ঠীর প্রতিনিধিত্বের সমন্বয়ে বিজয় তার মন্ত্রিসভা গঠন করেছেন বলে বিশ্লেষকদের ধারণা। দলের উত্থানের সময় পাশে থাকা নেতাদেরও মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে।

শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে অন্যতম প্রবীণ নেতা কে এ সেঙ্গোট্টাইয়ান, যিনি সাবেক মুখ্যমন্ত্রী এমজিআর ও জয়ললিতার ঘনিষ্ঠ ছিলেন। তাকে অন্তর্ভুক্ত করা প্রশাসনিক অভিজ্ঞতা বাড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এছাড়া বিজয়ের ঘনিষ্ঠ কৌশলবিদ আধাভ অর্জুনা, দক্ষিণ তামিলনাড়ুর গুরুত্বপূর্ণ মুখ নির্মল কুমার, টিভিকের সাধারণ সম্পাদক আনন্দ, টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ রাজ মোহন, দন্ত চিকিৎসক থেকে রাজনীতিক হওয়া ড. টি কে প্রভু, সাবেক আইআরএস কর্মকর্তা অরুণ রাজ, মাইলাপোরের বিধায়ক পি ভেঙ্কটরামানন এবং সবচেয়ে তরুণ সদস্য এস কীর্তনা মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।

চলচ্চিত্রের সুপারস্টার থেকে সরাসরি রাজ্যের শাসনভার গ্রহণের মাধ্যমে বিজয় তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করলেন। কংগ্রেসসহ জোটের অন্যান্য দল মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন শেষে শপথ নিতে পারে বলে জানা গেছে।

বিজয়ের নেতৃত্বাধীন সরকারকে আগামী ১৩ মে’র মধ্যে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। কংগ্রেস, সিপিআই, সিপিআই(এম), ভিসিকে এবং আইইউএমএলের সমর্থনে এই জোট সরকার গঠিত হয়েছে।

সূত্র: এনডিটিভি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন