Logo
Logo
×

আন্তর্জাতিক

মার্কিন প্রস্তাব পর্যালোচনায় ইরান, সামরিক সংঘাতে তীব্র প্রতিক্রিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৮:৪৯ পিএম

মার্কিন প্রস্তাব পর্যালোচনায় ইরান, সামরিক সংঘাতে তীব্র প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠানো সাম্প্রতিক প্রস্তাবটি এখনও পর্যালোচনা করছে ইরান এবং এর বিপরীতে নিজেদের প্রতিক্রিয়া বিবেচনা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। শুক্রবার (৮ মে) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

বাঘাই জানান, তেহরান অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রস্তাবটি খতিয়ে দেখছে এবং যথাযথ আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। একই সঙ্গে তিনি গত রাতে মার্কিন বাহিনীর সঙ্গে ঘটে যাওয়া সামরিক সংঘাতের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ এনে তিনি বলেন, এ ঘটনা কেবল উস্কানিমূলক নয়, বরং বৈশ্বিক আইন কাঠামোর চরম অবমাননা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেকোনো আগ্রাসন বা হঠকারিতার দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে।

বিশ্লেষকদের মতে, বাঘাইয়ের এই মন্তব্য এবং ওয়াশিংটনের প্রতি কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

সূত্র: আল-জাজিরা

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন