Logo
Logo
×

আন্তর্জাতিক

টানা পতনের পর আবারও বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০২:২৭ পিএম

টানা পতনের পর আবারও বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি

টানা দুইদিন কমার পর বৃহস্পতিবার (৭ মে) আবারও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৭৮ সেন্ট বা ০.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১০২.০৫ ডলার। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৭৬ সেন্ট বা ০.৮ শতাংশ বেড়ে হয়েছে ৯৫.৮৪ ডলার।

এর আগে বুধবার (৬ মে) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরান প্রস্তাবিত চুক্তি মেনে নিলে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত করা হবে। এ ঘোষণার পরপরই তেলের দাম হ্রাস পায়। এক পর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম ১০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ ডলারে এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৯ ডলারে নেমে আসে।

তবে ট্রাম্প ইরানকে চুক্তি গ্রহণ না করলে আরও বড় ধরনের হামলার হুমকি দেওয়ার পর আবারও তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে যায়। এর আগে গত ২৯ এপ্রিল ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১২২ ডলারে পৌঁছেছিল, যা ২০২২ সালের পর সর্বোচ্চ।

সান সিকিউরিটিজ ইনভেস্টমেন্টের প্রধান কৌশলবিদ হিরোইউকি কিকুকাওয়া বলেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র-চীন শীর্ষ বৈঠক পর্যন্ত শান্তি আলোচনা চলতে পারে। তবে এরপর পরিস্থিতি কোন দিকে যাবে তা অনিশ্চিত। তার মতে, সবচেয়ে সম্ভাব্য পরিস্থিতি হলো তেলের দাম উচ্চ পর্যায়েই থাকবে।

উল্লেখ্য, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন