Logo
Logo
×

আন্তর্জাতিক

এপস্টেইনের কথিত ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন মার্কিন বিচারক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১২:০৬ পিএম

এপস্টেইনের কথিত ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন মার্কিন বিচারক

যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক প্রয়াত অর্থ লগ্নিকারী ও যৌন পাচারের অভিযোগে অভিযুক্ত জেফরি এপস্টেইনের লেখা বলে দাবি করা একটি নথি প্রকাশ করেছেন, যেটিকে ‘সুইসাইড নোট’ বা আত্মহননের চিরকুট হিসেবে অভিহিত করা হচ্ছে। বুধবার (৬ মে) স্থানীয় সময় এ নথি প্রকাশ করা হয়। খবর রয়টার্সের।

২০১৯ সালের আগস্টে ম্যানহাটনের জেলখানায় এপস্টেইনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং পরে তার মৃত্যু আত্মহত্যা হিসেবে ঘোষণা করা হয়। প্রকাশিত নথিতে লেখা আছে—“বিদায় জানানোর সময়টি নিজে বেছে নিতে পারা একটি আনন্দের বিষয়।”

হাতে লেখা এই নোটটি এপস্টেইনের সাবেক সেলমেট ও খুনের দায়ে দণ্ডিত সাবেক পুলিশ কর্মকর্তা নিকোলাস টারটাগ্লিওন খুঁজে পান। নিউইয়র্ক টাইমস গত সপ্তাহে এ নোটের অস্তিত্ব নিয়ে প্রতিবেদন প্রকাশের পর মামলার বিচারক কেনেথ কারাস এটি প্রকাশ করেন।

বিচারক কারাস জানান, নোটটি আদালতের নথি হিসেবে গণ্য এবং জনগণের দেখার অধিকার রয়েছে। তবে তিনি নোটটির সত্যতা নিশ্চিত করেননি কিংবা এটি কার কার হাতে ঘুরেছে তা মূল্যায়ন করেননি।

নথিতে উল্লেখ রয়েছে, “তারা আমার ব্যাপারে কয়েক মাস ধরে তদন্ত করেছে—কিন্তু কিছুই পায়নি!!! যার ফলাফল হলো ১৫ বছর আগের অভিযোগগুলো। বিদায় জানানোর সময়টি নিজে বেছে নিতে পারা একটি আনন্দের বিষয়।”

এপস্টেইন ২০০৮ সালে ফ্লোরিডায় এক নাবালিকার সঙ্গে যৌন সম্পর্কের প্রলোভন দেখানোর অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন। পরে ২০১৯ সালে আবারও তাকে গ্রেফতার করা হয় এবং অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন পাচারের অভিযোগে মামলা হয়।

নোটটি প্রথম সামনে আসে ২০১৯ সালের জুলাই মাসে, কয়েক সপ্তাহ পর আগস্টে এপস্টেইন আত্মহত্যা করেন বলে কর্তৃপক্ষ জানায়। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ফেডারেল তদন্তকারীরা এই নোট কখনও দেখেননি এবং সাম্প্রতিক বছরগুলোতে প্রকাশিত এপস্টেইন সংক্রান্ত নথির মধ্যেও এটি ছিল না।

বিচারক ব্যক্তিগত গোপনীয়তার উদ্বেগ খারিজ করে দিয়ে নথি প্রকাশের নির্দেশ দেন এবং উল্লেখ করেন, এপস্টেইনের মৃত্যু ও কথিত নোট নিয়ে জনমনে চলমান আলোচনার কারণে এটি প্রকাশ করা জরুরি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন