Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ১৪ দফার শান্তি পরিকল্পনা দিল ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১০:৫১ এএম

যুক্তরাষ্ট্রকে ১৪ দফার শান্তি পরিকল্পনা দিল ইরান

স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে ১৪ দফার একটি শান্তি পরিকল্পনা দিয়েছে ইরান। দেশটির দাবি, তাদের উদ্দেশ্য শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং সংকটের স্থায়ী সমাধান নিশ্চিত করা।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানকে ৯ দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছিল। তেহরান সেই প্রস্তাবের পাল্টা জবাবে পাকিস্তানের মধ্যস্থতায় ১৪ দফার পরিকল্পনা জমা দিয়েছে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে বলেন, “চাপিয়ে দেওয়া যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে পাকিস্তানের কাছে একটি পরিকল্পনা জমা দিয়েছে ইরান। এখন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের— তারা কূটনীতির পথে হাঁটবে নাকি সংঘাত বজায় রাখবে।”

তাসনিমের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র আলোচনার জন্য দুই মাস সময় চেয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তবে ইরান তা প্রত্যাখ্যান করে জানিয়েছে, সব সমস্যার সমাধান ৩০ দিনের মধ্যেই করতে হবে।

ইরানের নতুন শান্তি পরিকল্পনায় বেশ কিছু কঠোর শর্ত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— ভবিষ্যতে কোনো সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, সীমান্তবর্তী এলাকা থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, ইরানের ওপর থেকে নৌ-অবরোধ ও সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া, বিদেশে জব্দ করা ইরানের সম্পদ ফেরত দেওয়া এবং লেবাননসহ সব রণাঙ্গনে যুদ্ধের অবসান ঘটানো।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন