Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানের মাধ্যমে নতুন প্রস্তাব দিয়েছে ইরান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৭:২৮ পিএম

পাকিস্তানের মাধ্যমে নতুন প্রস্তাব দিয়েছে ইরান

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে নতুন প্রস্তাব জমা দিয়েছে ইরান। বৃহস্পতিবার এক কূটনৈতিক সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে।

সূত্রটির দাবি, আঞ্চলিক পরিস্থিতি উত্তপ্ত থাকায় তেহরান নতুন করে কূটনৈতিক উদ্যোগ জোরদার করছে। তবে এখনো যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি সতর্কবার্তা বিনিময় অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান এই সংঘাতে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং দুই পক্ষের মধ্যে প্রস্তাব আদান-প্রদান করছে।

এর আগে পাকিস্তানের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের কাছে ইরান একটি প্রস্তাব পাঠিয়েছিল, যেখানে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং সংঘাত কমানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে নতুন প্রস্তাবে কী রয়েছে, তা তাৎক্ষণিক জানাতে পারেনি আল-জাজিরা।

এদিকে কূটনৈতিক প্রচেষ্টা চললেও এখনো বড় ধরনের অগ্রগতি দেখা যায়নি। পারমাণবিক কর্মসূচি, অবরোধ এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে দুই পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন