Logo
Logo
×

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি খুলতে প্রস্তুত ইরান, দিল নতুন শর্ত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১১:১২ এএম

হরমুজ প্রণালি খুলতে প্রস্তুত ইরান, দিল নতুন শর্ত

বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি ইরান যুদ্ধের কারণে কার্যত বন্ধ হয়ে আছে। শুরুতে ইরান প্রণালি বন্ধ ঘোষণা করে, পরে যুক্তরাষ্ট্রও এটিকে অবরোধ করে। বর্তমানে মধ্যপ্রাচ্যে স্থায়ী যুদ্ধবিরতির আলোচনায় হরমুজের নিয়ন্ত্রণ প্রধান ইস্যু হয়ে উঠেছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে প্রস্তুত। তবে দেশটি ওয়াশিংটনকে একটি নতুন শর্ত দিয়েছে—পারমাণবিক আলোচনা পরবর্তী পর্যায়ের জন্য স্থগিত রাখতে হবে। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানা গেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি পাকিস্তান ও ওমান সফর শেষে রাশিয়ায় যাচ্ছেন। ঠিক এই সময়ে নতুন শর্তের খবর প্রকাশ পেয়েছে।

তবে এ প্রস্তাব নিয়ে উদ্বেগও রয়েছে। অ্যাক্সিওস বলছে, হরমুজ প্রণালিতে চুক্তি হলে এবং ইরানের বন্দরে মার্কিন অবরোধ উঠে গেলে ট্রাম্প প্রশাসনের হাতে বড় কোনো চাপ থাকবে না। তখন তেহরানকে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ছাড়তে বা অন্তত এক দশকের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখতে বাধ্য করা কঠিন হয়ে পড়বে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন