Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরান প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪২ এএম

ইরান প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আজ শনিবার (২৫ এপ্রিল) ইসলামাবাদের উদ্দেশে রওনা দেবেন। ইরান প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অংশ নিতে তারা পাকিস্তান যাচ্ছেন বলে শুক্রবার হোয়াইট হাউস নিশ্চিত করেছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, আলোচনার উদ্দেশ্যে বিশেষ দূত উইটকফ ও কুশনার পাকিস্তানে যাচ্ছেন। তিনি আরও বলেন, ইরান আলোচনায় আগ্রহী এবং আলোচনা সফল হলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও পাকিস্তান সফরের জন্য প্রস্তুত রয়েছেন।

এরইমধ্যে শুক্রবার রাতে পাকিস্তানে পৌঁছেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান আসিম মুনিরসহ জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় আঞ্চলিক পরিস্থিতি ও শান্তি-স্থিতিশীলতার প্রচেষ্টা গুরুত্ব পাবে।

তবে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, পাকিস্তানের কাছে ইরানের বক্তব্য পৌঁছে দেওয়া হবে এবং আব্বাস আরাগচি কেবল পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেই বৈঠক করবেন।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন