ওয়াশিংটনে ইসরাইল-লেবানন দ্বিতীয় দফার বৈঠক আজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পিএম
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইসরাইল ও লেবাননের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলমান ১০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে এ আলোচনা হচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন, রাষ্ট্রদূত পর্যায়ের এ আলোচনার মূল বিষয় হলো ইসরাইলি আগ্রাসন বন্ধ করা, লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার, বন্দিবিনিময়, আন্তর্জাতিক সীমান্তে লেবানন সেনাবাহিনীর মোতায়েন এবং যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে পুনর্গঠন প্রক্রিয়া শুরু করা।
এর আগে গত ১৬ এপ্রিল প্রথম দফার আলোচনার পর দুই দেশের মধ্যে ১০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়, যা বাংলাদেশ সময় অনুযায়ী ওইদিন রাত ৩টা থেকে শুরু হয়েছিল।



