Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরান থেকে ইউরেনিয়াম অপসারণ ‘দীর্ঘ ও কঠিন’ হবে: ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পিএম

ইরান থেকে ইউরেনিয়াম অপসারণ ‘দীর্ঘ ও কঠিন’ হবে: ট্রাম্প

ইরান থেকে ইউরেনিয়াম অপসারণ একটি ‘দীর্ঘ ও কঠিন’ প্রক্রিয়া হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। খবর দ্য ডনের।

ট্রাম্প লিখেছেন, অপারেশন ‘মিডনাইট হ্যামার’ ছিল ইরানের নিউক্লিয়ার ডাস্ট স্থাপনাগুলোর ওপর সর্বাত্মক ধ্বংসযজ্ঞ। ফলে সেখান থেকে ইউরেনিয়াম খনন করে বের করা হবে জটিল ও দীর্ঘ একটি প্রক্রিয়া।

গত বছরের জুনে পরিচালিত অপারেশন ‘মিডনাইট হ্যামার’-এ যুক্তরাষ্ট্রের ১২৫টি সামরিক বিমান ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা—ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে হামলা চালায়।

পোস্টে মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, “ভুয়া সংবাদমাধ্যম সিএনএন এবং অন্যান্য দুর্নীতিগ্রস্ত মিডিয়া আমাদের মহান পাইলটদের প্রাপ্য কৃতিত্ব দিতে ব্যর্থ হচ্ছে।”

এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় দ্বিতীয় দফার সম্ভাব্য বৈঠকের আগে ইরান সমঝোতায় আসবে বলে আশা প্রকাশ করেছিলেন ট্রাম্প। তবে তিনি সতর্ক করে দেন, সমঝোতা না হলে দেশটিকে চরম পরিণতির মুখোমুখি হতে হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন