Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যুদ্ধে আহত মার্কিন সেনার সংখ্যা ৪১৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১২:৪০ পিএম

ইরানের সঙ্গে যুদ্ধে আহত মার্কিন সেনার সংখ্যা ৪১৫

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে নতুন করে আহত মার্কিন সেনাদের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। সর্বশেষ হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৪১৫ জন মার্কিন সেনা আহত হয়েছেন।

পেন্টাগনের তথ্যমতে, আহতদের মধ্যে সেনাবাহিনীর সদস্য সবচেয়ে বেশি—২৭১ জন। এছাড়া নৌবাহিনীর ৬৩, বিমানবাহিনীর ৬২ এবং মেরিন বাহিনীর ১৯ জন রয়েছেন। মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে মার্কিন বাহিনীর হতাহতের সংখ্যা বাড়ছে। পেন্টাগন নিয়মিতভাবে এ ক্ষতির হিসাব হালনাগাদ করছে।

গত ৮ এপ্রিল (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৭ এপ্রিল সন্ধ্যা) থেকে দুই পক্ষের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যা শেষ হবে ২২ এপ্রিল বুধবার। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার তিন দিন পর ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরের লক্ষ্যে বৈঠক হয়। তবে টানা ২১ ঘণ্টার আলোচনার পরও কোনো চুক্তি ছাড়াই বৈঠক শেষ হয়। দ্বিতীয় দফার বৈঠক নিয়ে এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন