Logo
Logo
×

আন্তর্জাতিক

নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১০:১২ পিএম

নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স

নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

রোববার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রতিনিধিদলের সঙ্গে ভ্যান্স পাকিস্তানে যাবেন না বলে জানিয়েছেন তিনি।

এর আগে, জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ এবং জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট দুজনই ইঙ্গিত দিয়েছিলেন, সোমবার থেকে ইসলামাবাদে শুরু হতে যাওয়া আলোচনা সভায় ভ্যান্স নেতৃত্ব দেবেন।

ভ্যান্স কেন যাচ্ছেন না, এমন এক প্রশ্নের জবাবে এবিসি নিউজকে ট্রাম্প বলেছেন, ‌‌‘এটি শুধু নিরাপত্তার কারণে। জেডি (ভ্যান্স) চমৎকার মানুষ।’

একই দিনে দেশটির আরেক সংবাদমাধ্যম ফক্স নিউজকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, শান্তি চুক্তিতে সম্মত হওয়ার জন্য ইরানের সামনে এটিই শেষ সুযোগ।

ট্রাম্প বলেন, তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মতো ‘‘একই ভুল’’ করবেন না; যার প্রশাসন ২০১৫ সালে ইরানের সঙ্গে একটি বিস্তৃত পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিল।

ইরানকে সতর্ক করে দিয়ে ট্রাম্প বলেন, ‘‘যদি ইরান এই চুক্তিতে সই না করে, তাহলে পুরো দেশটি উড়িয়ে দেওয়া হবে।’’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন