Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অল্প কিছু বিষয়ে সমঝোতা বাকি: ইসহাক দার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০২:২০ পিএম

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অল্প কিছু বিষয়ে সমঝোতা বাকি: ইসহাক দার

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনায় এখন মাত্র কয়েকটি বিষয়েই সমঝোতা বাকি রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার।

শুক্রবার (১৭ এপ্রিল) আন্টালিয়া কূটনীতি ফোরামে এক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, দক্ষিণ এশিয়া অপরিসীম সম্ভাবনাময় হলেও প্রায় ২০০ কোটি মানুষের এই অঞ্চলের মোট জিডিপি মাত্র ৪ ট্রিলিয়ন ডলার, যা হতাশাজনক।

দার উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র-ইরান বিরোধের কারণে দক্ষিণ এশিয়ার অর্থনীতি ও বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। শুরু থেকেই এই সংঘাত নিরসনে প্রচেষ্টা চালানো হচ্ছে। তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আনুষ্ঠানিক বাণিজ্য কাঠামো নেই, তাই আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ বাড়ানো জরুরি।

তিনি বলেন, ট্রানজিট পণ্য পরিবহনের জন্য পাকিস্তান একটি আদর্শ দেশ এবং ৪৭ বছর পর ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ এগিয়ে নিতে পাকিস্তানের ভূমিকা গর্বের বিষয়।

এছাড়া লেবাননে যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টিকে তিনি স্বাগত জানান।

তথ্যসূত্র: সামা টিভি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন