Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তি না হলে হামলার হুমকি ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫০ এএম

ইরানের সঙ্গে চুক্তি না হলে হামলার হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি কোনো চুক্তি না হলে তিনি আবারও সামরিক হামলা শুরু করতে পারেন।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি তিনি নাও বাড়াতে পারেন। তিনি বলেন, “হয়তো আমি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াব না, তবে (ইরানের বন্দরগুলোতে) অবরোধ বহাল থাকবে। ফলে অবরোধ চলবে, আর দুর্ভাগ্যজনকভাবে আমাদের আবার বোমা হামলা শুরু করতে হতে পারে।”

এদিকে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী সোমবার (২০ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চপর্যায়ের শান্তি আলোচনার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। কর্মকর্তাদের বরাতে জানা গেছে, উভয় দেশের প্রতিনিধিদলগুলো আগামীকাল রোববার (১৯ এপ্রিল) ইসলামাবাদে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: সিএনএন

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন