Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরান সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করবে না: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পিএম

ইরান সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করবে না: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামের এক পার্শ্ববৈঠকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ স্পষ্টভাবে জানিয়েছেন, তেহরান কোনো ধরনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করবে না। তিনি বলেন, ইরান সমগ্র অঞ্চলজুড়ে চলমান সংঘাতের স্থায়ী ও পূর্ণাঙ্গ অবসান চায়।

খাতিবজাদেহর মতে, সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন থেকে লোহিত সাগর পর্যন্ত সব সংঘাতপূর্ণ এলাকা অন্তর্ভুক্ত থাকতে হবে। এটি ইরানের কাছে একটি ‘রেড লাইন’ বা অলঙ্ঘনীয় শর্ত। তিনি জোর দিয়ে বলেন, ইরান কোনো খণ্ডিত বা সাময়িক সমাধানে বিশ্বাসী নয় এবং এই সংঘাতের চক্র এখনই চিরতরে বন্ধ হওয়া উচিত।

হরমুজ প্রণালির নিরাপত্তা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, এই জলপথ ঐতিহাসিকভাবে আন্তর্জাতিক চলাচলের জন্য উন্মুক্ত ছিল। যদিও এটি ইরানের জলসীমার মধ্যে অবস্থিত, তবুও দীর্ঘকাল ধরে বৈশ্বিক বাণিজ্যের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সরাসরি অভিযুক্ত করে খাতিবজাদেহ বলেন, তাদের কর্মকাণ্ডই এই অঞ্চলে অস্থিরতা উসকে দিচ্ছে। তার মতে, এই দুই দেশের নেতিবাচক তৎপরতা বিশ্ব বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলছে।

সূত্র: আলজাজিরা

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন