Logo
Logo
×

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণে কড়া বার্তা অমিত শাহের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৯ পিএম

পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণে কড়া বার্তা অমিত শাহের

ভারতের পশ্চিমবঙ্গে বাবরের নামে কোনো মসজিদ নির্মাণ করতে দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

বুধবার (১৫ এপ্রিল) আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ করে অমিত শাহ বলেন, “মমতা দিদি, আপনি এবং আপনার ভাতিজা যতই চেষ্টা করুন না কেন, এই বাংলার পবিত্র মাটিতে বাবরি মসজিদ নির্মাণ করতে দেওয়া হবে না।”

তিনি দাবি করেন, দীর্ঘদিন রাম মন্দির নির্মাণ বাধাগ্রস্ত ছিল। তবে ২০১৯ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বে সেই প্রতীক্ষার অবসান ঘটে এবং রাম মন্দির নির্মাণ সম্ভব হয়।

এর আগে তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত নেতা হুমায়ুন কবীর বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেন এবং বেলডাঙা এলাকায় কাজ শুরুর দাবি ওঠে। এ প্রেক্ষাপটেই অমিত শাহ এ মন্তব্য করেন।

জনসভায় তিনি আরও বলেন, বিজেপি সরকার গঠন করলে পশ্চিমবঙ্গেও সীমান্ত নিরাপত্তা জোরদার করা হবে। কাঁটাতারের বেড়া নির্মাণ করে অনুপ্রবেশ ঠেকানো হবে এবং অবৈধ অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করে দেওয়া হবে।

এছাড়া তিনি দাবি করেন, মোদি সরকারের আমলে সার্জিক্যাল স্ট্রাইকসহ বিভিন্ন অভিযানের মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে, যা আগের সরকারগুলো করতে পারেনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন