Logo
Logo
×

আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো ইরানি জাহাজ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পিএম

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো ইরানি জাহাজ

মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে। জাহাজ চলাচলের তথ্য সংগ্রহকারী প্ল্যাটফর্ম শিপ ট্র্যাকার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় থাকা এই জাহাজটি হরমুজ প্রণালি হয়ে ইরানি বন্দরের দিকে অগ্রসর হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে অবরোধ ঘোষণা দেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, অবরোধ শুরুর পর থেকে ১০টি জাহাজকে ফেরত পাঠানো হয়েছে। তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ দাবি করেছে, নিষেধাজ্ঞাপ্রাপ্ত একটি সুপারট্যাংকার অবরোধ ভেদ করে ইমাম খোমেনি বন্দরের দিকে যাচ্ছে।

বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠান এলএসইজি ও কেপলারের তথ্য অনুযায়ী, বুধবার আরএইচএন নামের একটি বিশালাকার অপরিশোধিত তেলবাহী জাহাজ পারস্য উপসাগরে প্রবেশ করেছে। ২০ লাখ ব্যারেল তেল পরিবহণে সক্ষম এই জাহাজটির গন্তব্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হয়নি। এর আগের দিনই অ্যালিসিয়া নামের আরেকটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ হরমুজ প্রণালি পার হয়ে ইরাকের দিকে যায়।

বিশ্লেষকদের মতে, মার্কিন অবরোধ ইরানের তেল রপ্তানি কমাতে পারে। তবে ওপেকের এই সদস্য দেশটি দৈনিক ৩৫ লাখ ব্যারেল উৎপাদন ধরে রাখতে সক্ষম, কারণ তারা অনশোর ট্যাংকে তেল মজুত রাখছে। কেপলারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইরানের গড় তেল রপ্তানি ছিল দৈনিক ১৬ দশমিক ৮ লাখ ব্যারেল। গত মার্চে তারা দৈনিক ১৮ দশমিক ৪ লাখ ব্যারেল রপ্তানি করেছে এবং চলতি এপ্রিলেও গড়ে ১৭ দশমিক ১ লাখ ব্যারেল পাঠাতে সক্ষম হয়েছে।

এ পরিস্থিতি ইঙ্গিত করছে, মার্কিন অবরোধ সত্ত্বেও ইরান তেল রপ্তানি অব্যাহত রাখতে চাইছে এবং কৌশলগতভাবে সুপারট্যাংকারগুলোকে ব্যবহার করছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন