Logo
Logo
×

আন্তর্জাতিক

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩২ পিএম

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮

ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে ন্যাশনাল হাইওয়ে-১৬৭-এ ধর্মপুর টোল প্লাজার কাছে একটি পিকআপ ভ্যানের সঙ্গে দ্রুতগতির একটি ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, পিকআপ ভ্যানে মোট ২১ জন তীর্থযাত্রী ছিলেন। তারা কর্নাটক থেকে একটি ধর্মীয় স্থানে পূজা দিতে যাচ্ছিলেন। সংঘর্ষের তীব্রতায় ভ্যানটি সড়কে ছিটকে পড়ে এবং ট্যাংকারটি উলটে যায়। ঘটনাস্থলেই পাঁচ নারী, দুই পুরুষ ও তিন বছর বয়সি একটি শিশুকন্যাসহ আটজন মারা যান।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। গুরুতর অবস্থায় কয়েকজনকে কুর্নুলে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সাতজন সেখানে চিকিৎসাধীন এবং বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন।

ইয়েম্মিগানুর মহকুমার ডিএসপি ভার্গবী জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি, চালকের অসতর্কতা বা যান্ত্রিক ত্রুটিকে সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন