Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ব্যর্থ হবে: ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১১:২১ এএম

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ব্যর্থ হবে: ইরান

ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালি অবরোধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো নৌ অবরোধ ব্যর্থ হতে বাধ্য।

তিনি বলেন, অতীতে হরমুজ প্রণালি খুলে দেওয়ার চেষ্টা করতে গিয়ে যুক্তরাষ্ট্র ইরানের কাছে ঐতিহাসিক পরাজয়ের মুখে পড়েছিল। একইভাবে ভবিষ্যতে নৌ অবরোধের চেষ্টা করলেও তারা ব্যর্থ হবে।

দীর্ঘদিন আইআরজিসির প্রধান কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকারী মোহসেন রেজাই অবসর ভেঙে বর্তমানে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অধীনে দায়িত্ব পালন করছেন।

নৌ অবরোধ প্রসঙ্গে তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রকে এমন কোনো পদক্ষেপ বাস্তবায়ন করতে দেবে না। ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অপ্রকাশিত সক্ষমতা রয়েছে, যা যেকোনো হুমকির জবাব দিতে সক্ষম।

মোহসেন রেজাই জোর দিয়ে বলেন, ইরানকে টুইট বা কাল্পনিক অবরোধ পরিকল্পনা দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

সূত্র: সিএনএন

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন