Logo
Logo
×

আন্তর্জাতিক

হরমুজে মার্কিন অবরোধের ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১১:১৯ এএম

হরমুজে মার্কিন অবরোধের ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি

ছবি : সংগৃহীত

ইরানের বন্দরগুলো অবরোধের মার্কিন ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। শুক্রবার (১০ এপ্রিল) লেনদেনের শুরুতেই এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।

যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৪ দশমিক ২৪ ডলারে পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দামও ৭ শতাংশ বেড়ে বর্তমানে প্রতি ব্যারেল ১০২ দশমিক ২৯ ডলারে বিক্রি হচ্ছে। যুদ্ধ শুরুর আগে ফেব্রুয়ারির শেষে তেলের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৭০ ডলার, যা যুদ্ধের প্রভাবে একসময় ১১৯ ডলার ছাড়িয়ে যায়।

এর আগে গত শুক্রবার পাকিস্তানে বৈঠকের খবরের মধ্যে জুনে সরবরাহের জন্য তেলের দাম কিছুটা কমে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ২০ ডলারে নেমেছিল। তবে এমএসটি মার্কির জ্বালানি গবেষণা বিভাগের প্রধান সল কাভোনিক জানিয়েছেন, বাজার এখন মূলত যুদ্ধবিরতির আগের অবস্থায় ফিরে গেছে। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দিয়ে ইরান-সংশ্লিষ্ট দৈনিক প্রায় ২০ লাখ ব্যারেল তেলের প্রবাহ আটকে দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার জানান, শিগগিরই মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালি অবরোধ শুরু করবে। তিনি আরও ইঙ্গিত দেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত তেল ও পেট্রোলের দাম বেশি থাকতে পারে।

এদিকে সৌদি আরব জানিয়েছে, তারা পূর্ব-পশ্চিম পাইপলাইনের মাধ্যমে দৈনিক প্রায় ৭০ লাখ ব্যারেল তেল উত্তোলনের পূর্ণ সক্ষমতা পুনরুদ্ধার করেছে।

সূত্র: আল জাজিরা

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন