Logo
Logo
×

আন্তর্জাতিক

মিয়ানমারের প্রেসিডেন্ট হলেন জান্তাপ্রধান মিন অং হ্লাইং

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পিএম

মিয়ানমারের প্রেসিডেন্ট হলেন জান্তাপ্রধান মিন অং হ্লাইং

নির্বাচিত সরকারকে উৎখাত করার পাঁচ বছর পর মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির সামরিক অভ্যুত্থানের নেতা ও সাবেক সেনাপ্রধান মিন অং হ্লাইং। এর আগে জান্তা সরকারের প্রধান হ্লাইং সেনাপ্রধানের পদ থেকে ইস্তফা দেন।

শুক্রবার (১০ এপ্রিল) বার্তাসংস্থা এএফপি ও রয়টার্সের বরাত দিয়ে আলজাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

আলজাজিরার তথ্য অনুযায়ী, মিয়ানমারের নতুন এ প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে চীন, ভারত ও থাইল্যান্ডসহ ২০টিরও বেশি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পাঁচ বছর আগে নোবেলজয়ী অং সান সুচির বেসামরিক সরকারের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন তৎকালীন সেনাপ্রধান হ্লাইং। ৬৯ বছর বয়সী এই জেনারেল ২০২১ সালে সুচি সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তীতে সুচিকে গ্রেপ্তারের পর দেশজুড়ে যে বিক্ষোভ শুরু হয়েছিল, তা পরবর্তীতে জান্তাবিরোধী সশস্ত্র বিদ্রোহে রূপ নেয়।

এদিকে শুক্রবার এক অভিষেক ভাষণে মিয়ানমারের নতুন এ প্রেসিডেন্ট বলেন, মিয়ানমার আবার গণতন্ত্রের পথে ফিরে এসেছে এবং একটি ভালো ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। তবে মিয়ানমারের সামনে এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি ।

গত সপ্তাহে সেনা-সমর্থিত পার্লামেন্টে বিপুল ভোটে নির্বাচিত হয়ে তিনি এই পদে আসীন হন, যা তার ক্ষমতা আরও সুসংহত করে। প্রেসিডেন্ট পদে তিনি তিনজন প্রার্থীর একজন ছিলেন; অন্য দুইজন ভাইস প্রেসিডেন্ট হয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন