Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলের তীব্র প্রতিক্রিয়ায় পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর পোস্ট ডিলিট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১১:২৯ এএম

ইসরাইলের তীব্র প্রতিক্রিয়ায় পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর পোস্ট ডিলিট

ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্ট মুছে ফেলেছেন, যেখানে তিনি ইসরাইলকে ‘মানবতার জন্য অভিশাপ’ বলে উল্লেখ করেছিলেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) পোস্টটি করার পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এর তীব্র নিন্দা জানায়।

মুছে ফেলা পোস্টে আসিফ লিখেছিলেন, “ইসলামাবাদে যখন শান্তি আলোচনা চলছে, তখন লেবাননে গণহত্যা চলছে। নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে—প্রথমে গাজা, তারপর ইরান, এখন লেবানন—রক্তপাত থামছেই না।” তিনি আরও বলেন, “যারা ইউরোপীয় ইহুদিদের সরিয়ে দিতে ফিলিস্তিনি ভূমিতে এই ‘ক্যান্সারসদৃশ রাষ্ট্র’ তৈরি করেছে, তারা যেন জাহান্নামে পুড়ে।”

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, ইসরাইলকে নিশ্চিহ্ন করার আহ্বান অত্যন্ত নিন্দনীয় এবং কোনো সরকারের কাছ থেকেই এ ধরনের মন্তব্য বরদাস্ত করা যায় না। বিশেষ করে এমন সরকারের কাছ থেকে নয়, যারা নিজেদেরকে শান্তির জন্য নিরপেক্ষ মধ্যস্থতাকারী দাবি করে।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন