Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার ডাক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১১:০২ এএম

যুক্তরাষ্ট্রে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার ডাক

ছবি : সংগৃহীত

মার্কিন কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ আবারও প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের দাবি তুলেছেন। তিনি বলেছেন, ইরানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা পরিস্থিতি বদলায়নি।

ট্রাম্প সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “একটি সভ্যতা আজ পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে যাবে।” এই বক্তব্যের পর তিনি বৈশ্বিকভাবে তীব্র সমালোচনার মুখে পড়েন। এর আগেই ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক জনঅসন্তোষ তৈরি হয়েছিল—যুদ্ধের পেছনে বিপুল অর্থ ব্যয়, কর্তৃত্ববাদী শাসন এবং বিতর্কিত আইন প্রণয়ন তার জনপ্রিয়তা কমিয়ে দেয়। গত মাসে অনুষ্ঠিত ‘নো কিংস’ আন্দোলনে প্রায় ৮০ লাখ মানুষ রাস্তায় নেমে ট্রাম্পবিরোধী অবস্থান জানান।

ওকাসিও-কর্তেজ এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, “প্রেসিডেন্ট ইরানি জনগণের বিরুদ্ধে গণহত্যার হুমকি দিয়েছেন এবং সেই হুমকি এখনও কাজে লাগাচ্ছেন। আমরা আর বিশ্বকে এবং আমাদের দেশের মঙ্গলকে ঝুঁকিতে ফেলতে পারি না।” তিনি সরাসরি ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার দাবি জানান।

এর আগে একাধিক ডেমোক্র্যাট আইনপ্রণেতা ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হুমকির কারণে তাকে অভিশংসনের দাবি তুলেছিলেন। যুদ্ধবিরতির ঘোষণার পরেও তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন