ছবি : সংগৃহীত
ইরান দাবি করেছে, ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদরদপ্তরকে লক্ষ্য করে একটি ‘নির্ভুল হামলা’ চালানো হয়েছে। দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।
ইরানি সামরিক সূত্রের দাবি, এটি ছিল পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক অভিযান, যেখানে তেল আবিবে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা স্থাপনাকে নিশানা করা হয়। হামলায় যুদ্ধকৌশলগতভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলে জানানো হয়।
তবে এখন পর্যন্ত এ হামলার কোনো স্বাধীন বা নিরপেক্ষ নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। একইসঙ্গে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
তথ্যসূত্র: আল জাজিরা



