Logo
Logo
×

আন্তর্জাতিক

‘ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৩:২৯ পিএম

‘ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ’

ছবি : সংগৃহীত

জাতিসংঘে প্যাট্রিয়টিক ভিশন অর্গানাইজেশনের (পিভিএ) স্থায়ী প্রতিনিধি মোহামাদ সাফা প্রায় ১২ বছরের কূটনৈতিক দায়িত্ব স্থগিত করেছেন। সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত পদত্যাগ নোটিশে তিনি দাবি করেছেন, জাতিসংঘ ইরানের বিরুদ্ধে সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে।

সাফা লিখেছেন, তেহরান প্রায় এক কোটি মানুষের শহর এবং সম্ভাব্য পারমাণবিক হামলার ভয়াবহতা মানুষ উপলব্ধি করছে না। তিনি জানান, এই তথ্য প্রকাশ করতে নিজের কূটনৈতিক ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন, যাতে মানবতাবিরোধী অপরাধের অংশ বা সাক্ষী না হতে হয়।

তিনি অভিযোগ করেন, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা শক্তিশালী লবির স্বার্থ রক্ষায় ভিন্নমত দমন করছেন। গাজায় গণহত্যা, লেবাননে যুদ্ধাপরাধ ও জাতিগত নির্মূলকরণ এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলতে তারা অস্বীকৃতি জানাচ্ছেন।

সাফা দাবি করেন, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ভিন্নমত প্রকাশের কারণে তিনি ও তার পরিবার মৃত্যুর হুমকি পেয়েছেন। ইরানের পারমাণবিক হুমকি নিয়ে ‘ভুয়া প্রচারণা’ চালানো হচ্ছে বলে অভিযোগ করে তিনি জনগণকে রাস্তায় নামার আহ্বান জানান।

উল্লেখ্য, সাফা ২০১৩ সাল থেকে পিভিএর নির্বাহী পরিচালক এবং ২০১৬ সাল থেকে জাতিসংঘের ইকোসকে বিশেষ পরামর্শমূলক মর্যাদাপ্রাপ্ত সংস্থার স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় আঞ্চলিক পরিচালক হানান বালখিও এক সাক্ষাৎকারে জানান, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হবে পারমাণবিক ঘটনা। তিনি বলেন, যত প্রস্তুতিই নেওয়া হোক না কেন, ক্ষতি ঠেকানো সম্ভব নয় এবং এর প্রভাব দশকের পর দশক ধরে থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন