Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে হাসপাতালের আইসিইউতে আগুন, নিহত ১০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১২:৫৩ পিএম

ভারতে হাসপাতালের আইসিইউতে আগুন, নিহত ১০

ছবি : সংগৃহীত

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) ভোররাত ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে আগুনের সূত্রপাত হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় হাসপাতালের ১১ জন কর্মী দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা সঙ্কটজনক। দুর্ঘটনার সময় আইসিইউতে ২৩ জন রোগী ছিলেন। তাদের সরানোর সময় গুরুতর অসুস্থ সাতজনের মৃত্যু হয়, পরে আরও তিনজন মারা যান।

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তিনি বলেন, চিকিৎসা কর্মী ও নিরাপত্তা সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের উদ্ধার করার চেষ্টা করেছেন এবং এ সময় তারাও আহত হয়েছেন।

এসসিবি হাসপাতালটি রাজ্য পরিচালিত একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্র। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন