Logo
Logo
×

আন্তর্জাতিক

লেবানন সীমান্তে ইসরাইলি সেনাদের ওপর হিজবুল্লাহর রকেট হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১১:৪৩ এএম

লেবানন সীমান্তে ইসরাইলি সেনাদের ওপর হিজবুল্লাহর রকেট হামলা

ছবি : সংগৃহীত

লেবানন-ইসরাইল সীমান্তে উত্তেজনা আরও বেড়েছে। রোববার (১৫ মার্চ) ভোররাত থেকে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে রকেট ও কামান থেকে একাধিক হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরাইলের কফার ইউভাল বসতির উত্তরে অবস্থিত ‘কাফ হিল’ সাইটে মোতায়েন সেনাদের ওপর একঝাঁক রকেট নিক্ষেপ করা হয়।

এর কিছুক্ষণ পর লেবাননের সীমান্ত সংলগ্ন শহর মেইস আল-জাবালের বিপরীতে অবস্থিত ‘জিবিয়া’ পয়েন্টে অবস্থানরত ইসরাইলি সেনাদের ওপর কামান থেকে ব্যাপক গোলাবর্ষণ করা হয়। হিজবুল্লাহ দাবি করেছে, রোববার দিনের শুরুতেই তারা অন্তত চারটি বড় ধরনের আক্রমণ চালিয়েছে।

এ হামলায় ইসরাইলি বাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে সীমান্ত এলাকায় চলমান সংঘাতের কারণে পুরো অঞ্চলে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা আবারও জোরালো হয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন