Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েলকে যুদ্ধ শেষ করতে সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৩:৩৪ পিএম

ইসরায়েলকে যুদ্ধ শেষ করতে সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

ইরানে বর্তমান শাসনব্যবস্থার পরিবর্তন আগামী দিনগুলোতে সম্ভব নয় বলে মূল্যায়ন করেছে একটি সূত্র। সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, তেহরানে শাসন পরিবর্তনের জন্য হয় স্থল সেনা অভিযান চালাতে হবে অথবা ব্যাপক অভ্যন্তরীণ বিক্ষোভের পুনরুত্থান ঘটতে হবে। বর্তমান পরিস্থিতিতে এ দুটির কোনো সম্ভাবনাই নেই। তাই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যুদ্ধ শেষ করতে এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছে।

সূত্রটি আরও জানায়, ইরানবিরোধী যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও তেলআবিবের মূল্যায়নে বড় ধরনের পার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রধান উদ্বেগ হলো যুদ্ধের কারণে তেলের দাম বৃদ্ধি ও বৈশ্বিক অর্থনীতির ওপর চাপ। অন্যদিকে ইসরায়েল দাবি করছে, তারা সামরিক অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের সঙ্গে সংঘাত শুরু করার আগে এর সম্ভাব্য পরিণতি নিয়ে পূর্ণাঙ্গ মূল্যায়ন করেনি। এর ফলে তেলের দামে তাৎক্ষণিক প্রভাব পড়ে। মাত্র দুই সপ্তাহেরও কম সময়ে যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের দাম গ্যালনপ্রতি ৬০ সেন্ট বেড়ে যায়।

এই দামবৃদ্ধি ট্রাম্পের দেওয়া ‘সমৃদ্ধির স্বর্ণযুগ’ প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে এবং মুদ্রাস্ফীতির চাপ বাড়িয়েছে। বাজারের উদ্বেগ কমাতে প্রশাসন মার্কিন কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ থেকে ১৭২ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার নির্দেশ দিয়েছে। তবে জ্বালানি সচিব ক্রিস রাইটের আশ্বাস বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে ব্যর্থ হয়।

বর্তমানে ইরানের সঙ্গে চলমান সংঘাতের অর্থনৈতিক প্রভাব ও মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ মূল্যায়নের অভাব নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন