ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৬:২৮ এএম
ছবি : সংগৃহীত
ইরানের গুরুত্বপূর্ণ খারগ দ্বীপে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তেলের অভয়ারণ্যখ্যাত এ দ্বীপ ইসলামি প্রজাতন্ত্রের অর্থনীতির জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বিশ্ব তেল বাজারের জন্যও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইরানের মোট অপরিশোধিত তেলের প্রায় ৯০-৯৫ শতাংশ এই দ্বীপের মাধ্যমে বিশ্ববাজারে রপ্তানি হয়।
শুক্রবার (১৩ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, যুদ্ধের তীব্রতা বৃদ্ধি ও জ্বালানি প্রবাহে বাধার কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হরমুজ প্রণালির নিকটবর্তী খারগ দ্বীপের সামরিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছে।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে দাবি করেন, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বোমাবর্ষণ সম্পন্ন করেছে এবং খারগ দ্বীপের সব সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। তবে তিনি জানান, ইরানের তেল অবকাঠামোতে এখনো আঘাত হানা হয়নি।
সূত্র: আল জাজিরা



