Logo
Logo
×

আন্তর্জাতিক

জরুরিভিত্তিতে তেল রপ্তানি নিষিদ্ধ করল চীন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৩:৪৪ পিএম

জরুরিভিত্তিতে তেল রপ্তানি নিষিদ্ধ করল চীন

জরুরিভিত্তিতে পরিশোধিত জ্বালানি তেল রপ্তানি নিষিদ্ধ করেছে চীন। চীনের সরকারি নীতিনির্ধারক সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি) আজ বৃহস্পতিবার এক লিখিত আদেশে এই নিষেধাজ্ঞা দিয়েছে।

আদেশে বলা হয়েছে, ‘অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে আজ বৃহস্পতিবার থেকে আন্তর্জাতিক বাজারে পেট্রোল, গ্যাসোলিন, ডিজেল, উড়োজাহাজে ব্যবহারযোগ্য জ্বালানি রপ্তানি নিষিদ্ধ করা হচ্ছে। পুরো মার্চ মাস এই নিষেধাজ্ঞা জারি থাকবে। আন্তর্জাতিক পরিস্থিতি পর্যালোচনা করে মার্চ মাসের শেষ দিকে এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

আরও বলা হয়েছে, যেসব জ্বালানিবাহী চীনা কন্টেইনার/কার্গো জাহাজ ১১ মার্চ পর্যন্ত কাস্টমস ছাড়পত্র পায়নি— সেসবের ওপরেও কার্যকর হবে এই নিষেধাজ্ঞা। সেই সঙ্গে চীনা তেল পরিশোধনকারী উদ্যোক্তা-মালিকদের উদ্দেশে বলা হয়েছে— তারা যেন নতুন কোনো রপ্তানির ফরমায়েশ (অর্ডার) এবং সম্ভব হলে পুরোনো ফরমায়েশগুলো বাতিল করার চেষ্টা করেন।

উল্লেখ্য, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের কোনো তেলখনি নেই। তবে দেশটি একই সঙ্গে বিশ্বের সর্ববৃহৎ অপরিশোধিত জ্বালানি তেলের আমদানিকারক এবং সবচেয়ে বড় পরিশোধিত জ্বালানি তেল রপ্তানিকারী।

এদিকে চীনের তেল পরিশোধনকারী ব্যাবসায়ী ও রপ্তানিকারকরা রয়টার্সকে জানিয়েছেন, তারা চলতি মার্চ মাসে তেলের রপ্তানি বাড়ানোর পরিকল্পনা নিয়েছিলেন। কারণ হিসেবে তারা বলেছেন, সামনেই চীনের চান্দ্র নববর্ষ উৎসব। প্রায় একমাস ধরে এ উৎসব চলবে এবং এ সময় দেশের অভ্যন্তরে জ্বালানি তেলের চাহিদা কমে যাবে।

তবে সরকারে আদেশ মেনে চলবেন বলেও জানিয়েছেন তারা।

সূত্র : রয়টার্স

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন