Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতীয় তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দিল ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০১:০৫ পিএম

ভারতীয় তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দিল ইরান

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে ভারতীয় পতাকাবাহী তেলবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র জানায়, ভারতের দুটি তেলবাহী জাহাজ ‘পুষ্পক’ ও ‘পরিমল’ নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। তবে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইসরাইল-সংশ্লিষ্ট জাহাজগুলো এখনো নানা ধরনের সীমাবদ্ধতার মুখে রয়েছে।

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করাই আলোচনার অন্যতম বিষয় ছিল। এ নিয়ে মঙ্গলবার (১০ মার্চ) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনে কথা বলেন। সংঘাত শুরু হওয়ার পর এটি ছিল দুই নেতার মধ্যে তৃতীয়বারের মতো আলোচনা।

এদিকে বাংলাদেশের অনুরোধে ইরান আশ্বস্ত করেছে যে, বাংলাদেশের জন্য তেলবাহী জাহাজগুলোকে বাধা দেওয়া হবে না। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে তেল ও এলএনজি বহনকারী জাহাজের নিরাপদ চলাচলের নিশ্চয়তা চেয়ে বাংলাদেশ ইরানের সঙ্গে যোগাযোগ করেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন করিডর হরমুজ প্রণালি মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ঝুঁকির মুখে পড়েছে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন