Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংসের দাবি ইরানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৪:৪৫ পিএম

ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংসের দাবি ইরানের

ছবি : সংগৃহীত

ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে দেশটির একটি গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইরান। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা তেল আবিবের দক্ষিণে অবস্থিত ইসরায়েলি বাহিনীর ‘হা’এলা স্যাটেলাইট’ যোগাযোগ কেন্দ্রটি আত্মঘাতী ড্রোন হামলায় ধ্বংস করেছে। খবর তাসনিম নিউজের।

আইআরজিসির জনসংযোগ দপ্তরের তথ্য অনুযায়ী, এই কেন্দ্রটি ইসরায়েলি যুদ্ধবিমানগুলোর সঙ্গে বিমানঘাঁটির যোগাযোগের অন্যতম প্রধান অবকাঠামো ছিল। বিশেষ অভিযানে অ্যারোস্পেস ফোর্স আত্মঘাতী ড্রোন ব্যবহার করে স্থাপনাটি গুড়িয়ে দেয়।

স্থাপনাটি ইসরায়েলি যুদ্ধবিমানগুলোর স্যাটেলাইট নিয়ন্ত্রণ নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হতো।

গত ২৮ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলি খামেনি, কয়েকজন সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। এতে ইরানের সামরিক ও বেসামরিক স্থানে ব্যাপক বিমান হামলা চালানো হয়, যার ফলে হতাহতের পাশাপাশি অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়।

এর প্রতিক্রিয়ায় ইরানি বাহিনী পাল্টা অভিযান শুরু করেছে। তারা অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলি অবস্থান এবং আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন