ইরানে অবকাঠামো লক্ষ্য করে ইসরাইলের নতুন হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০২:১৯ পিএম
ছবি : সংগৃহীত
ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলা দশম দিনে গড়িয়েছে। সোমবার (৯ মার্চ) ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের মধ্যাঞ্চলে ‘শাসনব্যবস্থার অবকাঠামো’ লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালিয়েছে। খবর এএফপি।
ইসরাইলি বাহিনীর সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, ইরান নতুন সর্বোচ্চ নেতা নিযুক্ত করার পর প্রথমবারের মতো এ ধরণের হামলার ঘোষণা দেওয়া হলো। একইসঙ্গে লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর ওপরও হামলা চালানোর কথা জানিয়েছে তারা।
এদিকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা এক হাজার ২০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন শত শত মানুষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান শর্তহীনভাবে আত্মসমর্পণ না করলে হামলা অব্যাহত থাকবে।
পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে।



