Logo
Logo
×

আন্তর্জাতিক

কাতারে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ৩১৩ জন গ্রেফতার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০১:১৮ পিএম

কাতারে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ৩১৩ জন গ্রেফতার

ছবি : সংগৃহীত

জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কাতারের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় বিশেষ অভিযানে ৩১৩ জনকে গ্রেফতার করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিভ্রান্তিকর তথ্য ধারণ, প্রচার এবং বিভিন্ন মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে। কাতার সরকারের মতে, এ ধরনের কর্মকাণ্ড দেশের স্থিতিশীলতার জন্য হুমকি এবং আইনত দণ্ডনীয় অপরাধ।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, গ্রেফতারকৃতরা বিভিন্ন দেশের নাগরিক হলেও তাদের পরিচয় বা তারা ঠিক কী ধরনের তথ্য ছড়িয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি।

কাতারের আইন অনুযায়ী, ডিজিটাল মাধ্যমে অপ্রমাণিত বা বিভ্রান্তিকর সংবাদ প্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে এবং তদন্ত চলছে।

সূত্র: আলজাজিরা

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন