কুয়েত বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে ড্রোন হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০১:১১ পিএম
ছবি : সংগৃহীত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে রোববার সকালে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর কিছুক্ষণ আগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুই সীমান্ত নিরাপত্তা কর্মীর মৃত্যুর ঘোষণা দেয়।
কুয়েতি সেনাবাহিনী জানিয়েছে, বিমানবন্দরের জ্বালানি ট্যাংকগুলো ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, এটি গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর সরাসরি হামলা।
তিনি আরও জানান, সশস্ত্র বাহিনী দেশের আকাশসীমা লঙ্ঘন করে প্রবেশ করা ‘শত্রুভাবাপন্ন ড্রোনের ঢেউ’ মোকাবিলা করছে।



