ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শনিবার (৭ মার্চ) স্থানীয় সময় বান্দর আব্বাসের পশ্চিমে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল বান্দর আব্বাস থেকে প্রায় ৭৪ কিলোমিটার দূরে এবং ১০ কিলোমিটার গভীরে। এর আগে গত মঙ্গলবার ইরানের ফার্স প্রদেশের দক্ষিণাঞ্চলীয় গেরাশ এলাকায় ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছিল।
ইউএসজিএস জানিয়েছে, নতুন ভূমিকম্পটির গভীরতাও ছিল ১০ কিলোমিটার (৬.২১ মাইল)। ধারাবাহিক এই ভূমিকম্পে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।



