Logo
Logo
×

আন্তর্জাতিক

বিশ্ববাজারে তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০১:৫১ পিএম

বিশ্ববাজারে তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম নজিরবিহীনভাবে বেড়েছে। গত এক সপ্তাহে দাম ৮.৫ থেকে ১২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৩ মার্কিন ডলার ছাড়িয়েছে, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ।

ব্রেন্ট নর্থ সি ক্রুড তেলের দাম ৮.৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২.৬৯ ডলার হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের দাম ১২ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়েছে।এক সপ্তাহেই তেলের দাম প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলা এবং পারস্য উপসাগরে তেহরানের পাল্টা হামলার কারণে জ্বালানি ও পরিবহন খাত বিপর্যস্ত হয়ে পড়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। এই পথ দিয়েই বিশ্বের এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ হয়।

দক্ষিণ ও উত্তর ইরাকের তেলক্ষেত্রে হামলার খবর পাওয়া গেছে। একটি মার্কিন-পরিচালিত তেলক্ষেত্রে উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। ধারণক্ষমতার অভাবে কুয়েতও তেল উৎপাদন কমাতে শুরু করেছে।

বিশ্ববাজারে দীর্ঘ সময় ধরে তেলের উচ্চমূল্য বজায় থাকলে পুনরায় মুদ্রাস্ফীতি দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং প্রবৃদ্ধি ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার কমানোর সক্ষমতাও সীমিত হয়ে পড়বে।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন