Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েলকে জরুরি অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০১:৪৬ পিএম

ইসরায়েলকে জরুরি অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতি যতটা সহজ মনে করা হয়েছিল, বাস্তবে তা ততটা সহজ হচ্ছে না। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে ইসরায়েলের অস্ত্র সংকট নিয়ে বিশ্লেষণ চলছে। এরই মধ্যে জরুরি ভিত্তিতে ইসরায়েলে অস্ত্র পাঠানোর অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইসরায়েলের কাছে প্রায় ১৫ কোটি ১৮ লাখ মার্কিন ডলার মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এর মধ্যে বিভিন্ন যুদ্ধাস্ত্র, বিএলইউ-১১০এ/বি বোমা এবং লজিস্টিক ও প্রযুক্তিগত সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। সময়ক্ষেপণ এড়াতে কংগ্রেসের অনুমোদনের অপেক্ষা না করে সরাসরি অস্ত্র পাঠানো হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইসরায়েলকে তাৎক্ষণিক সহায়তা দিতে বিশেষ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে সমর্থন করবে এবং এ অঞ্চলের গুরুত্বপূর্ণ মিত্র ইসরায়েলের নিরাপত্তা জোরদার করবে।

এদিকে ইরানে এ যাবৎকালের সবচেয়ে বড় বোমাবর্ষণ চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার রাতেই এ হামলা হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেন, “আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি আজ রাতে পরিচালিত হবে।”

তার দাবি, এ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরও অভিযোগ করেন, ইরান বিশ্বজুড়ে অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে এবং হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

সূত্র: সিএনএন

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন