Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের গণতান্ত্রিক হওয়ার দরকার নেই: ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৫:৫৬ এএম

ইরানের গণতান্ত্রিক হওয়ার দরকার নেই: ট্রাম্প

ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সংঘাত প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “ইরানকে গণতান্ত্রিক হতে হবে না। তবে এমন একজন নেতা থাকতে হবে যিনি ভালো কাজ করবেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সম্মান দেবেন এবং মধ্যপ্রাচ্যের অন্য মিত্র দেশগুলোকে সম্মান করবেন।”

শুক্রবার (৬ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, এক সপ্তাহ আগের তুলনায় ইরান এখন অনেক দুর্বল হয়ে পড়েছে। তার ভাষায়, “এক সপ্তাহ আগে তারা শক্তিশালী ছিল, এখন তাদের দমিয়ে ফেলা হয়েছে।”

ট্রাম্প বলেন, ইরানের নতুন নেতা নির্বাচনে তাকে যুক্ত রাখতে হবে। তিনি উদাহরণ টেনে বলেন, ভেনেজুয়েলায় যেমন নিকোলাস মাদুরোকে অপসারণের পর ডেলসি রদ্রিগেজ প্রেসিডেন্ট হয়েছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছেন, ইরানের ক্ষেত্রেও তেমনটি ঘটতে পারে।

তিনি আরও বলেন, “এটি খুব সহজে কাজ করবে। ইরানের বিষয়টি অনেকটা ভেনেজুয়েলায় আমরা যা করেছি সেটির মতো হবে।”

ট্রাম্প উল্লেখ করেন, নতুন নেতা যদি আয়াতুল্লাহ খামেনির মতো ধর্মীয় নেতা হন তাতেও সমস্যা নেই। তার মতে, “আমি অনেক ধর্মীয় নেতার সঙ্গে কাজ করি, যারা অসাধারণ।”

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো বর্তমানে যুক্তরাষ্ট্রের হয়ে লড়াই করছে।

সূত্র: সিএনএন

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন