ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ১,৩৩২ জন বেসামরিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৩:১৬ পিএম
ছবি : সংগৃহীত
ইরানের ওপর মার্কিন ও ইসরাইলি বাহিনীর হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ১,৩৩২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) সকালে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং হতাহতদের বড় অংশই সাধারণ মানুষ, যারা সরাসরি সংঘাতের কবলে পড়েছেন।
সংস্থাটি আরও জানিয়েছে, চলমান যুদ্ধে মানবিক পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে এবং জরুরি সহায়তা দিতে হিমশিম খাচ্ছে। আন্তর্জাতিক মহলে এই প্রাণহানি নিয়ে গভীর উদ্বেগ দেখা দিলেও সংঘাত থামানোর কোনো কার্যকর লক্ষণ এখনো নেই।
সূত্র: মিডলইস্ট আই



