Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরান থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৩:১১ পিএম

ইরান থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া

ছবি : সংগৃহীত

ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া আজ শুক্রবার (৬ মার্চ) থেকেই শুরু করছে ইন্দোনেশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ শাখার একজন শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

গণমাধ্যমকে হেনি হামিদা জানান, আজ থেকে ধাপে ধাপে স্থানান্তর কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপের কাজ সম্পন্ন করা হবে আজারবাইজান হয়ে। তিনি আরও জানান, প্রথম দফায় ৩২ জন ইন্দোনেশীয় নাগরিক আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যে জাকার্তায় পৌঁছাবেন।

সরকারি হিসেব অনুযায়ী বর্তমানে ইরানে ৩২৯ জন ইন্দোনেশীয় নাগরিক অবস্থান করছেন, যাদের বড় অংশই কোয়ম শহরের শিক্ষার্থী।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় পাঁচ লাখ ইন্দোনেশীয় নাগরিক বসবাস করছেন। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আপাতত অন্যান্য দেশ থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই।

সূত্র: আলজাজিরা

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন