লন্ডনে ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৪ জনকে গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৩:০৮ পিএম
ছবি : সংগৃহীত
ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির সন্দেহে লন্ডন থেকে চারজনকে গ্রেফতার করেছে যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ। খবর আল জাজিরার।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন ইরানি নাগরিক এবং বাকি তিনজন ব্রিটিশ–ইরানি দ্বৈত নাগরিক।
তাদের বিরুদ্ধে অভিযোগ, লন্ডনের ইহুদি সম্প্রদায়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন স্থানের ওপর নজরদারি চালাচ্ছিলেন তারা।
গত রাতে উত্তর লন্ডনের বিভিন্ন ঠিকানা থেকে ২২, ৪০, ৫২ ও ৫৫ বছর বয়সী চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



