Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানে সেনা পাঠানো সময়ের অপচয়: ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০২:৩২ পিএম

ইরানে সেনা পাঠানো সময়ের অপচয়: ট্রাম্প

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই মুহূর্তে ইরানে মার্কিন সেনা পাঠানো সময়ের অপচয় হবে এবং তিনি এ বিষয়ে এখন কোনো পরিকল্পনা করছেন না।

বৃহস্পতিবার (৫ মার্চ) এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “এটা সময়ের অপচয়। তারা সবকিছু হারিয়েছে। তারা তাদের নৌবাহিনী হারিয়েছে। তারা যা হারাতে পারে তার সবকিছুই হারিয়েছে।”

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এনবিসিকে জানিয়েছিলেন, ইরান যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের স্থল আক্রমণের জন্য প্রস্তুত। তবে ট্রাম্প সেই মন্তব্যকে অযথা বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বর্তমান ইরানি নেতৃত্ব কাঠামোকে সরিয়ে দিতে চান। ট্রাম্প বলেন, “আমরা চাই তাদের একজন ভালো নেতা থাকুক। আমাদের কিছু লোক আছে যারা আমার মনে হয় ভালো কাজ করবে।” যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন