Logo
Logo
×

আন্তর্জাতিক

শ্রীলঙ্কার উপকূলে ইরানি জাহাজে সাবমেরিন হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৭:৩১ পিএম

শ্রীলঙ্কার উপকূলে ইরানি জাহাজে সাবমেরিন হামলা

ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার উপকূলের কাছে একটি ইরানি জাহাজে সাবমেরিন হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন। জাহাজে থাকা আরও অন্তত ১০১ জনকে নিখোঁজ ঘোষণা করা হয়েছে।

শ্রীলঙ্কার নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, হামলার পর জাহাজটি ডুবে যায়। সকালে উদ্ধার অভিযান শুরু করে নৌবাহিনী এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ জানিয়েছেন, জাহাজে থাকা অন্তত ৩০ জনকে সামরিক বাহিনী উদ্ধার করেছে। তবে হামলাকারীর পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ শ্রীলঙ্কার গলে উপকূলে বিপদ সংকেত পাঠায় জাহাজটি। সেই সংকেতের ভিত্তিতেই উদ্ধার অভিযান শুরু হয়।

সূত্র: রয়টার্স

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন